বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:২৪
বিয়ের আগে পাত্র-পাত্রীর কথা বলা কি জায়েজ?

বিয়ের আগে একে অপরকে ভালোভাবে জানার জন্য পাত্র-পাত্রীর মধ্যে কথাবার্তা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। পরিচিত হওয়ার জন্য কতটুকু কথা বলা বৈধ? কথাবার্তার ক্ষেত্রে কি কোনো শরয়ি সীমারেখা রয়েছে? এ বিষয়ে একটি প্রশ্নের জবাব দিয়েছেন আয়াতুল্লাহ সিস্তানি!

হাওজা নিউজ এজেন্সি: বিয়ের উদ্দেশ্যে সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে কথা বলা ও পরিচিত হওয়ার বিষয়ে একটি শরয়ি প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট শিয়া মারজায়ে তাকলীদ ও আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-হুসাইনি সিস্তানি।

প্রশ্ন: বিয়ের উদ্দেশ্যে যাকে জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করা হচ্ছে, তার সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার জন্য কথা বলা কি জায়েজ?

উত্তর: যদি উভয় পক্ষ দৃষ্টি ও কথাবার্তায় শালীনতা ও পবিত্রতা বজায় রাখে এবং গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে, তাহলে এ ধরনের কথাবার্তায় কোনো সমস্যা নেই।

তবে হাসি-ঠাট্টা করা এবং অশালীন, অনৈতিক বা প্রেমঘন কথাবার্তায় জড়িয়ে পড়া হারাম।

অবশ্য শরয়ি আকদ (বিবাহের চুক্তি) সম্পন্ন হওয়ার পর এসব বিষয় বৈধ হয়ে যায়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha